Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Jhenaidah

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার দোহারো গ্রামে এ […]

Read on Khulna Gazette Link copied
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
Photo: Khulna Gazette

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা বলেন, ঠিক কী নিয়ে মারামারি হয়েছে, তা আমি জানি না। আমি গ্রামের বাইরে ছিলাম। সেখানে থাকা অবস্থায় শুনেছি, আমার ২ সমর্থককে মারধর করা হয়েছে। এরপর মারামারি বেধে যায়। এতে আমার প্রায় ৫ জন সমর্থক আহত হয়েছেন।

যুবদল নেতা মেহেদী হাসান বাবু বলেন, প্রতিপক্ষের সমর্থকরা আমার ২০ সমর্থকের বাড়ি ও ৩টি দোকান ভাঙচুর করেছে। বাধা দিতে গেলে আমার ৫ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামে ২ পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original