Friday, November 27, 2026 Khulna, Bangladesh
27°C Clear sky
Latest
Politics

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই-একজন […]

Read on Khulna Gazette Link copied
বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী
Photo: Khulna Gazette

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। পুলিশ ভাইদের বলছি, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল।

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জোর দিয়ে বলতে পারেন, আপনাদের মন্ত্রী পয়সা খায় না। একটা মানুষ কতটা সৎ, তখনই বোঝা যাবে যখন তিনি কতটা অসৎ হওয়ার সুযোগ পেয়েছেন। ২০০৫ সালে যখন খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে এসেছিলাম, তখনো আমাকে কেউ পয়সা দিয়ে কিনতে পারেনি। আমি চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে জড়িত নই; এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকুক, এটা আমি চাই না।’

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original