Monday, November 23, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Khulna

বন্ধ হচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে। ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনায় কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে করা চুক্তির মেয়াদ ৩০ […]

Read on Khulna Gazette Link copied
বন্ধ হচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র
Photo: Khulna Gazette

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে। ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনায় কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দুই কেন্দ্রে ভিসার আবেদন জমা নেওয়া হবে না।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন গত ১৭ নভেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে পশ্চিমবঙ্গের কলকাতা ও দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার জন্য বাংলাদেশ সরকার ও ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যে করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। সরকার এ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটিতে ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছে উপহাইকমিশন।

নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং সেগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের নাম শিগগিরই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ভারতসহ অন্যান্য দেশের যেসব নাগরিক বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ভিসা আবেদনে সাময়িক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও শিলিগুড়ির বিদ্যমান কেন্দ্র দুটির ওপর নির্ভরশীল আবেদনকারীদের নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

বর্তমান কেন্দ্র দুটি ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ায় নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং আবেদন জমা দেওয়ার নতুন ব্যবস্থা ঘোষণা না করা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।

তবে উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে ভিসা ইস্যু বন্ধ রাখা কিংবা পুরো ভিসা আবেদনপ্রক্রিয়া স্থগিত করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা দেওয়ার কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটি থেকে বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ করা হতো। ভারতীয় নাগরিকদের অনেকেই পূর্বপুরুষের সম্পর্কের সূত্রে বাংলাদেশে আসেন। এ ছাড়া বিভিন্ন প্রয়োজনে প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করেন অনেকে।

শিলিগুড়ির সেভক রোডে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রটি চালু হয়েছিল ২০২২ সালে। এর আগে ২০২১ সালে কলকাতার সল্টলেকে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়।

নতুন ভিসা আবেদন কেন্দ্র এবং আবেদন জমা দেওয়ার পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে আবেদনকারীদের।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original