Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Education

চিত্রাঙ্কনে সেরা ১০০ শিক্ষার্থী পাবেন শতভাগ বৃত্তি, ছবি যাবে পাঁচ দেশে

চিত্রাঙ্কনে অংশ নিয়ে সেরা ১০০ জনের তালিকায় জায়গা পেলে শতভাগ বৃত্তি পাওয়ার সুযোগ পাবেন দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবি পর্যায়ক্রমে পাঁচটি দেশে প্রদর্শনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাধ্যমিক […]

Read on Khulna Gazette Link copied
চিত্রাঙ্কনে সেরা ১০০ শিক্ষার্থী পাবেন শতভাগ বৃত্তি, ছবি যাবে পাঁচ দেশে
Photo: Khulna Gazette

চিত্রাঙ্কনে অংশ নিয়ে সেরা ১০০ জনের তালিকায় জায়গা পেলে শতভাগ বৃত্তি পাওয়ার সুযোগ পাবেন দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবি পর্যায়ক্রমে পাঁচটি দেশে প্রদর্শনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ‘আর্ট বাংলাদেশ’। এ কার্যক্রম পরিচালনার জন্য ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডকে অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি অনুযায়ী, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে চিত্রাঙ্কন কার্যক্রম পরিচালনা করবে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড।

মাউশির অনুমোদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সৃজনশীল চর্চায় চিত্রাঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা কার্যক্রম হিসেবে এ প্রদর্শনী আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস পরপর জেলাভিত্তিক প্রতিবেদন মাউশির শারীরিক শিক্ষা বিভাগে জমা দিতে হবে। ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে এ প্রতিবেদন দিতে হবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিকভাবে আঁকার কাগজ দেওয়া হবে। তারা নিজেদের পছন্দমতো যেকোনো বিষয়ে ছবি এঁকে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত শিক্ষকের কাছে জমা দিতে পারবে। ছবি আঁকা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা বাড়িতে। পরে ‘আর্ট বাংলাদেশ’-এর প্রতিনিধিরা প্রতিষ্ঠানগুলো থেকে চিত্রকর্ম সংগ্রহ করবেন।

জমা পড়া ছবিগুলো মূল্যায়নের পর নির্বাচিত শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হবে। এরপর তারা নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শনের পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। প্রতিটি জেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

জেলাভিত্তিক আয়োজনের পাশাপাশি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে প্রদর্শনীর মূল পর্ব অনুষ্ঠিত হবে। দেশের সব জেলার অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০০ জনকে শতভাগ বৃত্তি দেওয়া হবে। তাদের আঁকা চিত্রকর্ম পর্যায়ক্রমে পাঁচটি দেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original