Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Partly cloudy
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 12 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 14 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 17 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 17 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 18 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 18 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 19 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 19 minutes ago
Jashore

চৌগাছায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

যশোরের চৌগাছা উপজেলায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুর […]

Read on Khulna Gazette Link copied
চৌগাছায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু
Photo: Khulna Gazette

যশোরের চৌগাছা উপজেলায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান ওই গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাড়ির সামনে বাওড়ে মাছ ধরতে যান মফিজুর রহমান। এ সময় পানির মধ্যে থাকা অবস্থায় হঠাৎ তার পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে পানি থেকে উঠে পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তিনি। এরপর তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে যশোর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ ফাতেমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original