নগরীর চয়নিকা ফার্মেসিতে ঢুকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জারিফুজ্জামান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
আহত জারিফুজ্জামান ওই ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের ঊরুর উপরিভাগে গুলি বিদ্ধ হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.