
সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে খুলনায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন’। শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা সদর থানা পুলিশের সহযোগিতায় সদর থানা মোড়ে এই খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে এক বেলার খাবার তুলে দেওয়া হয়। খাবার হাতে পেয়ে হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মুখে।
সংগঠনটির সভাপতি শাহারিয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামীতে মানুষের কল্যাণে এবং দেশের প্রয়োজনে যুবসমাজকে আরও বড় পরিসরে এমন মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, যুবকদের ধন্যবাদ জানাই এই ধরনের একটি কার্যক্রম এর মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করার জন্য। আমরা প্রত্যাশা করি আগামীতে এই সংগঠনের যুবকরা দেশব্যাপি মানুষের জন্য কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন’-এর প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল সালাম শিমুল এবং বিশিষ্ট সমাজসেবক রাকিবুজ্জামান।
এছাড়াও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহন চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাজ ফরাজীর সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহারিয়ার ইমন, সজিব তালুকদার, সোহাগ বাবু, সিফাত খান, হাসনাত তাইন, অরন্য সরদার, ইমরান হোসেন এবং দৈনিক বর্তমান কথার জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক বলেন, আগামীতে মানুষের কল্যাণে এবং াদেশের প্রয়োজনে সংগঠনের যুবকরা আরও বড় পরিসরে এমন মানবিক কার্যক্রম করবে।
সংগঠনটির সভাপতি শাহারিয়ার খান বলেন, আমরা সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এমন মানবিক কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শিমুল বলেন, মানবকল্যাণ এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনটি তৈরি করা হয়েছে, সেজন্য আমি এর প্রতিষ্ঠাতা জনাব শিশির রঞ্জন মল্লিককে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা রাকিবুজ্জামান বলেন, দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের কার্যক্রম দেখে খুলনা সহ দেশের বিভিন্ন স্তরের যুবক ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসবে, এমনটি প্রত্যাশা আমাদের।
Original report
Open original
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.