
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেল ঘাটার খলিলখালী ইউনিয়নের রাঘবকাটি জামে মসজিদের দান বাক্স অর্থাৎ মসজিদে নামে দান করা বাক্স চোরেরা গত বৃহস্পতিবার রাতে তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে।
মুসলীদের একটি সূত্রে জানা গেছে আনুমানিক ১০ হাজার টাকার মত চোর চক্র চুরি করে নিয়ে যায়।
এদিকে খলিষখালি ইউনিয়নের দক্ষিণপাড়ায় খোকন ময়রার বাড়িতে চোর চক্র তার আনুমানিক বারোটার দিকে বাড়িতে স্পেরে করে বাড়ির সদস্যদেরকে অজ্ঞান করে গেটের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি সংগঠিত করেছে।
একই দিকে খলিশখালী ইউনিয়নের কৈখালী গ্রামের ঝরু সরকারের বাড়িতে বিষাক্ত স্প্রে করে বাড়ির সদস্যদের কে অজ্ঞান করে রাত ১১টার দিকে বাড়িতে থাকা কানের দুল চুরি সহ নগদ ৪ লক্ষ টাকার মালামালের চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এদিকে গত বুধবার রাত সাড়ে ৩ টার দিকে খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের পূর্ণময় শেখের বাড়িতে চুরি সংঘটিত হয়।
বাড়ির সদস্য সাংবাদিকদের জানিয়েছে ঘরের জানালা এবং তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে বাড়ির সদস্যদের জীবনি করে সংঘবদ্ধ চোরেরা আলমারিতে থাকা ধর্ম প্রতিষ্ঠানের আনুমানিক ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
Original report
Open original
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.