মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার কমিটির ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে দারিয়াপুর বাজার গোলচত্বরে আয়োজিত সাধারণ সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মনিরুজ্জামান, সোহেল রানা মোল্লা, মফিজুর রহমান প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে সভাপতি এবং সোহেল রানা মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সম্পাদক আসিফ মাহমুদ, কোষাধ্যক্ষ শাহীন আলী এবং নির্বাহী সদস্য মনিরুজ্জামান, শামীম রেজা, মফিজুর রহমান, মহিদুল ইসলাম, তাহাজ আলী, সোহানুর রহমান, নাজমুল হাসান, মফিজুর রহমান টুকুল, খোয়াজ আলী, উজ্জ্বল হোসেন, আব্দুর রহিম, সাইফুল্লাহ, নূর ইকবাল ও সাদিক হাসান।
The post দারিয়াপুর বাজার কমিটির সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল রানা appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.