যশোরের অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অজ্ঞাত নারীর (৩০) মরদেহ পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া হাসপাতাল রোডের ফাতেমা ক্লিনিকের সামনে ভ্যানের উপর এক মহিলা পড়ে গেলে জনৈক ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভ ও ভ্যানচালক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তারপর তাকে ইসিজি করা হলে তখনও তিনি জীবিত ছিলেন বলে জানা গেছে। এরপর ১৫ মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
ইতোমধ্যে আরো দু-বার ইসিজি করলে তখনও তিনি জীবিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী জানায়। ঘটনাটি ঘটেছে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে মাগরিবের নামাজের পর। এ অবস্থায় জরুরি বিভাগ থেকে অভয়নগর থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিমুর রাজীব বলেন, মাগরিবের এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হলে তার সঙ্গে কোনো স্বজন না থাকায় অভয়নগর থানায় তা জানানো হয়।
পুলিশ ঘটনায় স্থলে আসে। এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি তবে চেষ্টা অব্যাহত রয়েছে। মৃত নারীর কোনো পরিচয় বা আত্মীয়স্বজনের সন্ধান রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.