Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Crime

খুলনায় অস্ত্রসহ বি কোম্পানির সহযোগি গ্রেপ্তার

খুলনা মহানগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতিসহ মো. কামরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়। রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে...

Read on Dainik Khulna 24 Link copied
খুলনায় অস্ত্রসহ বি কোম্পানির সহযোগি গ্রেপ্তার
Photo: Dainik Khulna 24

খুলনা মহানগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতিসহ মো. কামরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়া খামার ইঞ্জিনিয়ার গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশের পাঠানো প্রাথমিক তথ্য অনুযায়ী, কামরান হোসেনসহ তিনজনকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে একপর্যায়ে কামরানের ব্যাগ ধরে টান দেন স্থানীয়রা। তখন ব্যাগ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি রাস্তায় পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করলে দুইজন পালিয়ে যায়। এ সময় কামরান হোসেনকে আটক করে মারধর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, কামরান হোসেন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য জিতু ও সিজানের সহযোগী বলে জানা গেছে।

এ ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা এবং ঘটনার বিস্তারিত তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original