Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Khulna

দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে বিদেশী কূটনীতিকদের দেশের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশী মিশনপ্রধানের কাছে […]

Read on Khulna Gazette Link copied
দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
Photo: Khulna Gazette

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে বিদেশী কূটনীতিকদের দেশের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশী মিশনপ্রধানের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। তারা জানান, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original