Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Mainly clear
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 51 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 53 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 56 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 57 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 57 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 58 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 58 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 58 minutes ago
Politics

ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

দীর্ঘ পঞ্চাশ বছরের অভিনয় জীবন মিঠুন চক্রবর্তীর। বাংলা ও হিন্দি সিনেমায় তার অসামান্য সাফল্য আর খ্যাতি। কাজ করেছেন অন্যান্য ভাষার সিনেমায়ও। পাশাপাশি রাজনীতিতেও তার এখন সরব উপস্থিতি। কিছুদিন আগেই ভারতের […]

Read on Khulna Gazette Link copied
ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
Photo: Khulna Gazette

দীর্ঘ পঞ্চাশ বছরের অভিনয় জীবন মিঠুন চক্রবর্তীর। বাংলা ও হিন্দি সিনেমায় তার অসামান্য সাফল্য আর খ্যাতি। কাজ করেছেন অন্যান্য ভাষার সিনেমায়ও। পাশাপাশি রাজনীতিতেও তার এখন সরব উপস্থিতি। কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন।

এবার আরও এক সম্মানে ভূষিত হতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। পাচ্ছেন ডি. লিট সম্মাননা। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন হবে আগামী ৯ ডিসেম্বর। ওই দিন তাকে ডি. লিট দেওয়া হবে।

একই আয়োজনে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ডি. এসসি সম্মানে ভূষিত হবেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামী।

বিশ্ববিদ্যালয়টির সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিশিষ্ট তিন জনকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে সেই চিঠি এসে পৌঁছেছে। সমাবর্তনের জন্য ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, ডি. লিট বা ডক্টর অব লেটারস বা ডক্টর অব লিটারেচার সম্মানটি মূলত বিজ্ঞান, কলা ও সৃজনশীল শিল্পকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি উচ্চতর একাডেমিক উপাধি, যেটা পিএইচডির সমতুল্য।

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন। ২০২৪-এ পেয়েছেন পদ্ম ভূষণ। তারও আগে ২০২২ সালে পেয়েছেন দেশটির সিনেমায় সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original