Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

ডিসেম্বর জুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন

সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালনের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করা হবে। […]

Read on Khulna Gazette Link copied
ডিসেম্বর জুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন
Photo: Khulna Gazette

সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালনের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি ফ্যাসিবাদের কড়ালগ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপর দৃশ্যত একটি সুষ্ঠু নির্বাচন হলেও দুঃখজনক বিষয় হলো, নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল হয়নি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে।

গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি এতটাই নাজুক যে সরকারকে নতুন করে সংহতি সংলাপ করতে হচ্ছে। অথচ কথা ছিল, গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচার সম্পন্ন করে জাতি ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের পথে যাত্রা করবে। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে এই পরিস্থিতিতে তাদের বসে থাকার সুযোগ নেই। তাই আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original