Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Partly cloudy
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 12 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 14 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 17 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 18 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 18 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 18 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 19 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 19 minutes ago
Politics

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টিকেট বিক্রিতে অনিয়ম পেল দুদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, বুথের বাইরে টিকিট বিক্রিতে অনিয়ম রয়েছে। এর পাশাপাশি পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্ত...

Read on Dainik Khulna 24 Link copied
এলিভেটেড এক্সপ্রেসওয়ের টিকেট বিক্রিতে অনিয়ম পেল দুদক
Photo: Dainik Khulna 24

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, বুথের বাইরে টিকিট বিক্রিতে অনিয়ম রয়েছে। এর পাশাপাশি পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতেও দুর্বলতা রয়েছে বলে মনে করে দুদকের আভিযানিক দল।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আর দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে।

তবে দুদকের কাছে অভিযোগ আসে, প্রতিদিন এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এমন অভিযোগে রোববার (২২ নভেম্বর) রাজধানীর কুড়িলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি টিম।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জানান, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট বিক্রি করেন। এই পদ্ধতিতেই সরকারি রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে।

এর পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতে দুর্বলতা রয়েছে বলেও জানান তিনি।

যদিও এ বিষয়ে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুদক জানায়, এখন পর্যন্ত যানবাহনের সংখ্যা ৮০ হাজারের বেশি হওয়ায় ৪৪ বার রাজস্ব পেয়েছে সরকার।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original