Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Crime

ফ্লাইটে বিমানবালাকে শ্লীলতাহানি, সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাতাল অবস্থায় বিমানবালার শ্লীলতাহানি এবং পরবর্তীতে পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অপরাধে খন্দকার মো. ইয়ামিন (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত […]

Read on Khulna Gazette Link copied
ফ্লাইটে বিমানবালাকে শ্লীলতাহানি, সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড
Photo: Khulna Gazette

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাতাল অবস্থায় বিমানবালার শ্লীলতাহানি এবং পরবর্তীতে পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অপরাধে খন্দকার মো. ইয়ামিন (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত সোমবার শ্লীলতাহানি ও সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের দুটি অভিযোগের ঘটনায় দোষ স্বীকার করার পর তাকে পৃথকভাবে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের নথিতে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর ভোর চারটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ওঠার পর খন্দকার মো. ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্ব খামচে ধরেন; যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।

ভুক্তভোগী ওই বিমানবালা এতে বিচলিত ও ক্ষুব্ধ হয়ে তাকে স্পর্শ না করতে বললে খন্দকার কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন। পরে ওই বিমানবালা বিষয়টি তার এক সহকর্মীকে জানান। তখন তিনি বাংলাদেশি ওই তরুণকে জেরা করেন এবং পুলিশকে খবর দেন। ওই দিন সকালে উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দেশটির ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় গ্রেপ্তারের পর খন্দকার ব্যক্তিগত মুচলেকায় জামিনে মুক্তি পান। তবে জামিনে থাকাকালীন গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার কাছের জালান বেরসেহ এলাকায় তাকে আবারও মাতাল অবস্থায় পাওয়া যায়। সে সময় তিনি একটি শক্ত কিছুর সঙ্গে হেলান দিয়ে লুটিয়ে পড়া অবস্থায় কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।

আদালতকে ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ক্লারা লোর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাংলাদেশি তরুণকে মদ্যপ অবস্থায় দেখতে পায়। সে সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। জরুরি চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ পরীক্ষা করার চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে পড়ে এলোপাতাড়ি হাত-পা ছুড়তে থাকেন।

পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original