Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Politics

শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি […]

Read on Khulna Gazette Link copied
শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Photo: Khulna Gazette

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা, তা ভারতও বুঝতে পারছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে আরেকটি নীতি।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন এবং প্রত্যর্পণই তাকে দেশে ফেরানোর একমাত্র পথ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original