যুদ্ধবিরতি সত্ত্বেও রাতের আঁধারে হামলা চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে ইসরায়েলি হামলায় স্ত্রীসহ নিহত হন তিনি। হামলার সময় তারা মধ্য গাজায় অবস্থান করছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজার উপশিক্ষামন্ত্রী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নেতানিয়াহু বলেছেন, খালেদ আবু নাদা সশস্ত্র গোষ্ঠী হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্বে ছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার বলেছেন, হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য যে সিরিজ হামলা চালানো হচ্ছে এটি তারই অংশ। শুধুমাত্র গত মাসেই তারা হামাসের ৮০ যোদ্ধাকে হত্যা করেছেন। তবে নিহতদের মধ্যে নারী ও শিশু যে আছে সেটি উল্লেখ করেননি এ দখলদার।
২০২৫ সালের আগস্টে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। ওই সময় হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে ছেড়ে দেয়। অপরদিকে ইসরায়েল প্রতিশ্রুতি দেয় তারা গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করতে দেবে। এছাড়া বেসামরিক মানুষের ওপরসহ সব ধরনের হামলা বন্ধ রাখবে।
তবে ইসরায়েলিরা প্রতিশ্রুতি বন্ধ করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। এতে করে যুদ্ধবিরতির পরও উপত্যকাটিতে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের এসব হামলা বন্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। তবে ইসরায়েলে জানিয়েছে তারা হামাস যোদ্ধাদের ওপর টার্গেট কিলিং অব্যাহত রাখবে।
এরআগে গতকাল গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানকে স্ত্রী ও দুই মেয়েসহ হত্যা করে ইসরায়েলি সেনারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.