Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ সড়কের 45 minutes ago নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ 45 minutes ago স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল 46 minutes ago ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে 48 minutes ago ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’ – মাহি 50 minutes ago পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 59 minutes ago সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১২ কারখানা বন্ধ 1 hour ago শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী 1 hour ago
Politics

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশজুড়ে আবারও নাশকতা, হামলা ও অগ্নিসংযোগ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির […]

Read on Khulna Gazette Link copied
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে
Photo: Khulna Gazette

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশজুড়ে আবারও নাশকতা, হামলা ও অগ্নিসংযোগ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা ও সহিংসতা প্রত্যক্ষ করা যাচ্ছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনের আড়ালে লেদার ফ্যাক্টরি, সিরামিক ফ্যাক্টরি এবং বিদ্যুৎ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি ‘তৃতীয় অপশক্তি’ বা বহিরাগত দুষ্কৃতিকারীদের উস্কানি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ব্যাকপ্যাক নিয়ে মিছিলে ঢুকে পড়া এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিরোধীদলীয় নেতা।

দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস শিল্পখাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ছে। চলমান নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিলেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি এখনো জাতির সামনে স্পষ্ট হয়নি বলে তিনি মন্তব্য করেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী গণভোটের গণরায় এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য অটুট রাখা গেলে কোনো অপশক্তিই আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। পলাতক স্বৈরাচারের দোসরদের সব ধরনের নাশকতা কঠোর হাতে দমন করে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original