পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু’র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু সংযোগ সড়কের।
অভিযোগ উঠেছে,করুলিয়া নদীর উপর সেতু’র দু’পার লস্কর-খড়িয়া অংশে ৩শ মিটার সংযোগ সড়কের জমি এখনো অধিগ্রহন হয়নি। ফলে কৃষরা এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি তেমনি ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ করতে পারছে না।
জানাগেছে, পাইকগাছা জিসি লস্কর-বাইনতলা, বগুলারচক- শুড়িখালী,ভান্ডারপোল,গিলাবাড়ী- জিসি সড়কের ২৩শ মিটারে,করুলিয়া নদীর উপর ৭৪৯ মিঃ (পৌনে ১কিঃ) দৈর্ঘ্য ও ৯.৮ মিঃ (৩২ ফুট) প্রস্ত সড়কের ভিত্তিপ্রস্তর করা হয় ২০২৩ সালের ১৩ নভেম্বর। প্রকৌশল ( এলজিডি) অধিদপ্তরের বাস্তবায়নে ‘এনডিই’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মান কাজ শুরু করে একই বছরের সেপ্টেম্বর মাসে।
সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে এ প্রকল্পটির ৭৬℅ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সুত্র জানান, সেতুর মোট ২৪০টি পাইল ও ২৫টি আরসিসি স্প্যান সম্পন্ন হয়েছে। নদীর মাঝখানে ৭৫ মিটার স্টিল স্প্যান বসানের অপেক্ষায়। ব্রিজের দু’পারে লস্কর ব্রিজের দু’পারে লস্কর-খড়িয়া অংশে এখন শুধু ৩শ মিটার সংযোগ সড়কের কাজ বাকি আছে। সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহনে ৩ ধারা নোটিশ জারি’র দীর্ঘ সময় পার হলেও এখনো ৪ ধারার নোটিশ জারি করা হয়নি। এর ফলে জমির মালিক’রা ক্ষতিপূরণের টাকা পাচ্ছে না। এর সত্যতা স্বিকার করে চিংড়ি চাষি ও জমির মালিক এসএম রেজাউল করিমসহ অনেকেই বলেন, সমালোচনার মুখে কর্তৃপক্ষ এখন ভূমির মালিকদের কাছে জমির কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন। তবে, কত নাগাদ ক্ষতিপূরণের টাকা কৃষকরা হাতে পাবেন এর কোন নিশ্চয়তা তিনি পাননি।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার সাহেব আলী জানান, এ পর্যন্ত ব্রিজের ৭৬ ভাগ কাজে হয়েছে এবং নিদিষ্ট সময়ের মধ্যে ব্রিজটি ছেড়ে দেয়া হবে। তিনি আরোও বলেন,এখনো ভূমি অধিগ্রহন না হওয়ায় সংযোগ সড়কের কাজ আটকে আছে।
তবে, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমানের তথ্য দিয়ে এসিল্যান্ডের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, এটা প্রকৌশল অধিদপ্তর ও জেলা এলএ শাখা দেখভাল করছেন।
কাজের সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রকৌশলী এম,এ, আব্দুস সামাদ এ প্রতিনিধিকে বলেন, ঠিকাদার প্রস্তুত আছে এখন জেলা এলএ শাখার প্রেরিত ফাইলটি মন্ত্রনালয়ে পাশ হলে সংযোগ সড়কের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট’রা বলছেন, এ ব্রিজটি নির্মিত হলে পাইকগাছা-কয়রা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদা, সাতক্ষীরার আশাশুনিসহ এ অঞ্চলের ৫ লাখ মানুষ সরাসরি খুলনা জেলা’র সাথে যুক্ত হবে।
যাতায়াত ব্যবস্থায় পাইকগাছা-কয়রা দু’উপজেলার মানুষের ২ ঘন্টার স্থলে জেলা সদরে পৌঁছাতে ২০মিনিট সময় কমবে।
এলাকাবাসির অভিমত ব্রিজটি নির্মিত হলে উন্নত যোগাযোগ ও এলাকার অর্থনীতিতে সুবাতাষ বইবে।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.