Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলি, আহত অন্তত পাঁচজন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের বিভিন্ন স্থানে গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুল...

Read on Kushtia Protidin Link copied
হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলি, আহত অন্তত পাঁচজন
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:   যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের বিভিন্ন স্থানে গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, গোলাগুলির স্থানটি হোয়াইট হাউস থেকে হাঁটা দূরত্বে অবস্থিত। পুলিশের মুখপাত্র নিকোল ডিনার জানিয়েছেন, গুলি চালানো ব্যক্তিকে এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও পুলিশ বিস্তারিত জানায়নি।

এপি জানিয়েছে, গোলাগুলির সম্ভাব্য স্থান হিসেবে লোগান সার্কেলের কথা উল্লেখ করা হয়েছে। এলাকাটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে অবস্থিত।

পুলিশ ১৫ নম্বর সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। ওই এলাকায় একটি ফিটনেস সেন্টার, গির্জা, বসতবাড়ি ও একটি সুপারমার্কেট রয়েছে। ঘটনার পর ব্লকটির অধিকাংশ অংশ ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি আশপাশের স্কুলগুলোতে সতর্কতামূলক লকডাউন জারি করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই ফিটনেস সেন্টারে অবস্থানরত এক ব্যক্তি অন্তত একজন নিহত হওয়ার দাবি করেছেন। তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর লোগান সার্কেল এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিল কয়েকজন দুর্বৃত্ত তরুণ। ওই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এরপর কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন ট্রাম্প। তাঁরা এখনো সেখানে দায়িত্ব পালন করছেন।

সূত্র: এপি

The post হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলি, আহত অন্তত পাঁচজন appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original