Monday, November 30, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Politics

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মাসুম রশিদ সভাপতি, তুষার সাধারণ সম্পাদক

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। জামায়াত সমর্থিত আইনজীবী […]

Read on Khulna Gazette Link copied
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মাসুম রশিদ সভাপতি, তুষার সাধারণ সম্পাদক
Photo: Khulna Gazette

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে একটি সহ-সভাপতি ও দুটি সদস্যসহ তিনটি পদে জয় পেয়েছে।

নির্বাচনে ১ হাজার ৪৪৯ জনের মধ্যে ১ হাজার ১৭৪ জন ভোট দেন। রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মোল্লা মোহাম্মাদ মাসুম রশিদ ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওপর প্রার্থী লস্কর শাহাআলম পেয়েছেন ৩৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে তৌহিদুর রহমান চৌধুরী তুষার ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওপর প্রার্থী মোঃ শফিকুল ইসলাম লিটন পেয়েছেন ৪৩৩ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন সহ—সভাপতি পদে এবিএম ওমর আলী ও মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক পদে জয়দেব কুমার সরদার, লাইব্রেরি সম্পাদক পদে এসএম সাইফুর রহমান সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জুলফিকার নাইম।

সাতটি সদস্য পদে বিজয়ীরা হলেন মিজানুর রহমান বাবু, নাসির উদ্দিন আরমান, মিলন মাহমুদ, শর্মিষ্ঠা রানী কুণ্ডু, উজ্বল চন্দ্র দে, ইসরাত জাহান তিশা ও মোঃ মুজাহিদুল ইসলাম।

নির্বাচনি পরিষদের চেয়ারম্যান ছিলেন শেখ নুরুল হাসান রুবা। সদস্য ছিলেন মোহাম্মদ মমিনুল ইসলাম ও এস এম মুজিবর রহমান।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original