Monday, November 30, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Sports

মুশফিকের অবসরের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর আবেগঘন পোস্ট

মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ লগ্নে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ২১ বছরের দারুণ এক অধ্যায়ের ইতি টানবেন তিনি। তারই দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন […]

Read on Khulna Gazette Link copied
মুশফিকের অবসরের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর আবেগঘন পোস্ট
Photo: Khulna Gazette

মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ লগ্নে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ২১ বছরের দারুণ এক অধ্যায়ের ইতি টানবেন তিনি। তারই দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ফেসবুকের ভেরিফায়েড পেজে।

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। সেই ম্যাচ খেলেই অবসরে যাবেন মুশফিক। ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি’- যোগ করেন তিনি।

আজ মাহমুদউল্লাহ এক পোস্টে মুশফিকের অবসরের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানান, ‘প্রিয় মুশি, মাশাআল্লাহ, তোমার অবসর এবং দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমাকে অনেক বছর ধরে খুব কাছ থেকে দেখেছি এবং একজন খেলোয়াড় ও ভাই হিসেবে সবসময়ই শ্রদ্ধা করেছি। দীর্ঘদিন ধরে তুমি ক্রিকেটের জন্য নিজের সবটুকু দিয়েছ এবং আল্লাহও তোমার প্রতি সবসময় মেহেরবান ছিলেন। কোনো সন্দেহ নেই, বাংলাদেশ যত ক্রিকেটার তৈরি করেছে, তুমি তাদের অন্যতম সেরা। নিজের দেশ ও ক্রিকেটের এক দারুণ প্রতিনিধি। ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন চমৎকার মানুষ। তোমার ভবিষ্যৎ পথচলার জন্য অনেক শুভকামনা। হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা।’

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original