মাঠে ঘাস খাওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মা ছাগলটিকে। তার পাশেই আপন মনে ঘুরে বেড়াচ্ছে দুই ছানা। কখনো মায়ের পাশে দাঁড়িয়ে ঘাস খাওয়া, কখনো একে অপরের সঙ্গে দুষ্টুমি আর ছোটাছুটি। খাওয়া আর খেলায় মেতে এভাবেই কাটছে তাদের দিন। মায়ের সান্নিধ্যে দুই চঞ্চল ছানার দুরন্তপনায় প্রাণবন্ত হয়ে উঠেছে মাঠের নিরিবিলি পরিবেশ। ছোট্ট এই প্রাণগুলোর চঞ্চলতা আর আনন্দের মুহূর্তগুলোই ধরা পড়েছে ছবির ফ্রেমে। গত বৃহস্পতিবার খুলনার দৌলতপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।










Continue reading at Prothom Alo
This story was collected by Khulna Info and links back to the original publisher.