Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 51 minutes ago স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার 58 minutes ago জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার, বললেন একটা মারলে দুইটা মারবো 1 hour ago প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব 1 hour ago চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও কর্মবিরতি 1 hour ago ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো 1 hour ago কুতুবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 1 hour ago রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার 1 hour ago
Sports

ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো

একসময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের ছন্দ, সৌন্দর্য আর জাদুকরি সব মুহূর্ত। পায়ের কারুকাজে প্রতিপক্ষকে বোকা বানানো, চোখধাঁধানো ড্রিবলিং, দুর্দান্ত সব গোল আর মাঠজুড়ে ছন্দের দোলা। সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল ছিল […]

Read on Khulna Gazette Link copied
ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
Photo: Khulna Gazette

একসময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের ছন্দ, সৌন্দর্য আর জাদুকরি সব মুহূর্ত। পায়ের কারুকাজে প্রতিপক্ষকে বোকা বানানো, চোখধাঁধানো ড্রিবলিং, দুর্দান্ত সব গোল আর মাঠজুড়ে ছন্দের দোলা। সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল ছিল আলাদা এক শিল্প। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো কিংবা রোনালদো নাজারিও…প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সৌন্দর্যের ধারাই বিশ্ব ফুটবলকে মুগ্ধ করেছে। সবশেষ নেইমার জুনিয়রের ফুটবল সৌন্দর্যতেই বিমোহিত হয়েছে বিশ্ব।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সেই চিরচেনা ফুটবল কি তবে হারিয়ে যাচ্ছে? দলটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর চোখে, বর্তমান ব্রাজিল আর আগের মতো নেই। শুধু নিজেদের খেলার স্বকীয়তাই নয়, বিশ্বকাপ জয়ের মতো শক্তিও যেন হারিয়েছে সেলেসাওরা। এমনকি আগামী বিশ্বকাপে শিরোপার দাবিদার হিসেবেও ব্রাজিলকে এগিয়ে রাখতে পারছেন না তিনি।

ব্রাজিলের ফুটবলের পরিচয়ই ছিল সহজাত প্রতিভা আর সৃজনশীলতায়। ইউরোপীয় ফুটবলের কঠিন শারীরিক লড়াই কিংবা কৌশলগত শৃঙ্খলার বাইরে নিজেদের দক্ষতা, গতি ও নান্দনিকতায় প্রতিপক্ষকে ঘায়েল করত তারা। ১৯৫৮ থেকে ২০০২—পাঁচটি বিশ্বকাপ জয়ের পথেও এই স্বকীয়তা ছিল ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিচয়ে ভাটা পড়েছে বলে মনে করেন রোনালদো।

তার মতে, ইউরোপীয় ফুটবলের ধরন অনুসরণ করতে গিয়ে নিজেদের সহজাত বৈশিষ্ট্য থেকে দূরে সরে যাচ্ছে ব্রাজিল। অথচ একসময় নিজেদের প্রতিভার ওপর ছিল অগাধ আস্থা। এখন ইউরোপীয় দলগুলোর শারীরিক সক্ষমতা, গতি, সংগঠন ও খেলার মানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ব্রাজিল যেন নিজের ফুটবলীয় পরিচয়ই ভুলতে বসেছে।

রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’

শুধু খেলার ধরন নয়, দলীয় সংহতি নিয়েও হতাশ রোনালদো। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় ঐক্য দেখেও ব্রাজিলের ঘাটতিগুলো তার চোখে স্পষ্ট হয়ে ওঠে। ব্যক্তিগত প্রতিভার বিচারে ব্রাজিলে এখনো বিশ্বমানের ফুটবলারের অভাব নেই। কিন্তু সেই প্রতিভাকে এক সুতোয় গেঁথে দল হিসেবে জ্বলে ওঠার জায়গাতেই বড় দুর্বলতা দেখছেন সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা।

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তার মূল্যায়নও বেশ কঠোর। রোনালদোর ভাষায়, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

কথাগুলো কেবল একজন সাবেক ফুটবলারের হতাশা নয়, ব্রাজিলের ফুটবল ঐতিহ্য নিয়ে বড় এক প্রশ্নও। যে দল একসময় মাঠে নামলেই দর্শকদের প্রত্যাশা থাকত চোখধাঁধানো ফুটবলের, সেই দল এখন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের শক্তি ও শৃঙ্খলার সঙ্গে তাল মেলানো জরুরি, কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে ব্রাজিলের নিজস্ব সৌন্দর্য হারিয়ে গেলে তার ঐতিহ্যই বা টিকে থাকবে কীভাবে?

২০৩০ বিশ্বকাপের আগে তাই ব্রাজিলের সামনে চ্যালেঞ্জটা শুধু একটি শক্তিশালী দল গড়ে তোলার নয়। বরং শারীরিক সক্ষমতা, কৌশলগত শৃঙ্খলা ও দলীয় ঐক্যের সঙ্গে নিজেদের সহজাত প্রতিভা এবং নান্দনিক ফুটবলের মেলবন্ধন ঘটানো। কারণ ব্রাজিলের ফুটবল শুধু শিরোপার ইতিহাস নয়, এটি একধরনের শিল্প, যার সৌন্দর্যেই মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। সেই হারানো ছন্দ ফিরিয়ে আনতে না পারলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সামনে পথটা কঠিনই হবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original