Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 51 minutes ago স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার 58 minutes ago জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার, বললেন একটা মারলে দুইটা মারবো 1 hour ago প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব 1 hour ago চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও কর্মবিরতি 1 hour ago ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো 1 hour ago কুতুবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 1 hour ago রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার 1 hour ago
Meherpur

চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও কর্মবিরতি

মেহেরপুর নিউজ: মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন… The post চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও কর্মবিরতি appeared firs...

Read on Meherpur News Link copied
চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও কর্মবিরতি
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন মেহেরপুরের চিকিৎসক ও নার্সরা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর বিএমএর সভাপতি ডা. আব্দুস সালাম, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, ডা. আবুল কাশেম, ডা. সউদ কবীর ও নার্স সুপারভাইজার বেলায়েতন নেছা।

মানববন্ধনে বক্তারা বলেন, অতীতেও চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের একাংশের অসহিষ্ণু আচরণের কারণে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রতিকূল পরিবেশে চিকিৎসকদের স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা প্রদান করা কঠিন হয়ে পড়ে।

তারা আরও বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে অনুমোদিত পদের তুলনায় চিকিৎসকের সংকট রয়েছে। এরপরও চিকিৎসকরা সীমিত জনবল ও সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ শ্রম দিয়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন।

বক্তারা সরকারি-বেসরকারি সব চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং চিকিৎসকদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে চিকিৎসকদের ওপর হামলা ও লাঞ্ছনার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

The post চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও কর্মবিরতি appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original