Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার 49 minutes ago দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 55 minutes ago স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল : রাষ্ট্রপতি 57 minutes ago নিবন্ধন বাতিল থেকে সংস্কার বিতর্ক, সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ শফিকুর রহমানের 1 hour ago কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন 1 hour ago হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন 1 hour ago সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago সাভারে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 1 hour ago
Kushtia

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার

অনলাইন ডেস্ক: রাজশাহীর পবা উপজেলার একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পবা উপজে...

Read on Kushtia Protidin Link copied
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    রাজশাহীর পবা উপজেলার একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে।

হামলায় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের পর উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশকেও টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়। ঘটনার সময় কর্মীরা পাহারায় ছিলেন। খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

উপকেন্দ্রের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হামলাকারীদের মুখ ঢাকা ছিল। তারা পিস্তল দিয়ে গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। কর্মীরা দ্রুত আগুন নেভালেও বর্তমানে তাঁরা নিজেদের নিরাপদ মনে করছেন না।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, আগের দিনও উপকেন্দ্রটিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে সেদিন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের হামলায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

The post রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original