Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার 49 minutes ago দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 55 minutes ago স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল : রাষ্ট্রপতি 57 minutes ago নিবন্ধন বাতিল থেকে সংস্কার বিতর্ক, সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ শফিকুর রহমানের 1 hour ago কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন 1 hour ago হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন 1 hour ago সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago সাভারে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 1 hour ago
Kushtia

দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁর জানা নেই; তবে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক স...

Read on Kushtia Protidin Link copied
দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁর জানা নেই; তবে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত ও হাড় ভাঙার মতো গুরুতর সমস্যা রয়েছে। অনেকেই চিকিৎসা নিয়েছেন, তবে কারও কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আহত সদস্যদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হলেও তাঁরা আন্দোলনরত শ্রমিকদের ওপর আঘাত করেননি। এ বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে চলমান সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীগুলো সবসময় প্রস্তুত থাকে। যেকোনো সময় অস্থিরতা তৈরি হতে পারে—এমন পরিস্থিতি মোকাবিলার জন্যই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।

দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন পক্ষের কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়ে শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের চেষ্টা সফল হবে না।

সীমান্তের ওপার থেকে অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়ানোর চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দু-একটি স্থানে এ ধরনের মিছিলের খবর তিনি শুনেছেন। তবে ঘটনাগুলো বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন তিনি।

The post দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original