Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার 49 minutes ago দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 55 minutes ago স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল : রাষ্ট্রপতি 57 minutes ago নিবন্ধন বাতিল থেকে সংস্কার বিতর্ক, সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ শফিকুর রহমানের 1 hour ago কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন 1 hour ago হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন 1 hour ago সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago সাভারে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 1 hour ago
Kushtia

হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন

নিজস্ব প্রতিবেদক: কর্মীদের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘একটা মারলে দুইটা মারবো।’ হামলার প্রতিশোধ নিতে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭...

Read on Kushtia Protidin Link copied
হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন
Photo: Kushtia Protidin

নিজস্ব প্রতিবেদক:    কর্মীদের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘একটা মারলে দুইটা মারবো।’ হামলার প্রতিশোধ নিতে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আমির হামজা। তাঁর এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়ি ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। হামলায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাসপাতালে আহতদের দেখতে যান সংসদ সদস্য আমির হামজা। পরে বিকেলে এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, জুগিয়া এলাকায় বালুমহালের কারণে ভারী ড্রাম-ট্রাক চলাচল করে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি নিজে এলাকাটি পরিদর্শন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, ওই সড়কের ধারণক্ষমতা ১০ টন হলেও প্রতিদিন ৩০ থেকে ৪০ টন বালুবাহী ট্রাক চলাচল করছে। ফলে সড়কটি নতুন করে নির্মাণ করলেও আবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত ওই এলাকায় ড্রাম-ট্রাক চলাচল বন্ধ রাখার কথা বলে এসেছেন। এর কয়েক দিন পরই জামায়াত নেতা শাহজাহানের বাড়ি ও স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে আমির হামজা আরও অভিযোগ করেন, বালুমহালের ঘাটটি আগে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে ছিল। বর্তমানে বিএনপির নেতারা সেটি পরিচালনা করছেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরে এলে ওই অনুষ্ঠানে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের নাম উল্লেখ করে তাঁর কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।

এদিকে ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তিনি পোস্টের সঙ্গে শেয়ার করা ফটোকার্ডটি ফেসবুক থেকে সরিয়ে নেন।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

The post হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original