Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার 49 minutes ago দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 55 minutes ago স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল : রাষ্ট্রপতি 57 minutes ago নিবন্ধন বাতিল থেকে সংস্কার বিতর্ক, সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ শফিকুর রহমানের 1 hour ago কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন 1 hour ago হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আমির হামজার, দল ছাড়ার কথাও বললেন 1 hour ago সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago সাভারে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 1 hour ago
Kushtia

কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন

অনলাইন ডেস্ক: কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে করা একটি পিটিশনে প্রায় ২ লাখ ৯০ হাজার নাগরিক স্বাক্ষর করেছেন। গত ২৬ নভেম্বর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পিটিশনটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। বৃহস্পতিবার হাউ...

Read on Kushtia Protidin Link copied
কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:     কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে করা একটি পিটিশনে প্রায় ২ লাখ ৯০ হাজার নাগরিক স্বাক্ষর করেছেন। গত ২৬ নভেম্বর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পিটিশনটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়।

বৃহস্পতিবার হাউস অব কমন্সের অধিবেশনে পিটিশনটি উত্থাপন করেন কানাডার গ্রিন পার্টির সংসদ সদস্য এলিজাবেথ মে। এতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের প্রতি হুকস্ট্রাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, পিটিশনটি উত্থাপনের সময় হুকস্ট্রাকে কানাডার ইতিহাসের ‘সবচেয়ে অ-কূটনৈতিক রাষ্ট্রদূত’ হিসেবে উল্লেখ করেন এলিজাবেথ মে। তিনি বলেন, হুকস্ট্রা বারবার কানাডীয় নাগরিকদের প্রতি অপমানজনক ও কুরুচিপূর্ণ আচরণ করেছেন।

পিটিশনে অভিযোগ করা হয়েছে, হুকস্ট্রার বিভিন্ন মন্তব্য কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। কানাডার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাঁর মন্তব্যগুলোও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ২৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তাঁরা পিটিশনটির বিষয়ে অবগত রয়েছেন।

হুকস্ট্রার বিরুদ্ধে কানাডীয়দের ক্ষোভের অন্যতম কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতি তাঁর সমর্থন। গত বছর মিশিগানের একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের ওই বক্তব্যকে ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছিলেন তিনি। একই সঙ্গে কানাডীয়রা কেন এ প্রস্তাবে অপমানিত বোধ করছেন, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন।

এ ছাড়া ২০২৫ সালের কানাডার পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টির জয়ের ঘটনাকে ‘আমেরিকাবিরোধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন হুকস্ট্রা। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানরা খারাপ ফল করলে তার জন্য কানাডাকে দায়ী করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই দাবি কানাডা-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

The post কানাডায় মার্কিন রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার দাবি, পিটিশনে লাখো মানুষের সমর্থন appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original