Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
28°C Clear sky
Latest
Meherpur

গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ

মেহেরপুর নিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জােড়পুকুরিয়া গ্রামে বিএনপির ২ কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার… The post গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জােড়পুকুরিয়া গ্রামে বিএনপির ২ কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফােরিত ককটেল এর আলামত উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান,শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জােড়পুকুরিয়া গ্রামের মৃত মােক্তার আলীর ছেলে বিএনপি কর্মী মঈনাল হকের বাড়ির গেটে ১টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই সময়ে আরাে ১টি ককটেল নিক্ষেপ করে প্রতিবেশী ও বিএনপি কর্মী সাজ্জাদ হােসনের বাড়ির গেটে।

গৃহকর্তা মঈনাল হকের ছেলে ইউসুফ আলী অভিযােগ করে জানান, কিছুদিন আগে রাতের আঁধারে প্রতিবেশী আব্দুল্লাহর বাড়িতে কে বা কারা ইট নিক্ষেপ করে। এসময় ওই পরিবারের লােকজনের চিৎকারে ইউসুফ ও সাজ্জাদ আলীর ছেলে শুভ এগিয়ে যায়। ততােক্ষণে ইট নিক্ষেপকারীরা পালিয়ে যায়। এসময় আব্দুল্লাহর পরিবারের লােকজন আমাকে ও শুভকে ইট নিক্ষেপের বিষয়ে সন্দেহ করে। এ নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় সালিশ ডাকেন আব্দুল্লাহ। সালিশ চলাকালীন জনসম্মুখে আমাকে ও প্রতিবেশী মিঠন এবং সুমীকে হুমকি প্রদান করেন দুলাল হােসেনের স্ত্রী রােজিনা খাতুন। তারা যেহেতু আওয়ামী লীগ করে। আমি বিএনপি করি। সেকারণে প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের লােকজনকে হুমকি দিয়ে আসছিল। ককটেল নিক্ষেপের ঘটনায় গাংনী থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে রােজিনা খাতুনের সাথে যােগাযােগ করার চেষ্টা করা হলে,তাকে বাড়িতে পাওয়া যায়নি।

এদিকে,সালিশের আনুমানিক ৫ ঘণ্টা পর ইউসুফের বাবা মঈনাল হক ও প্রতিবেশী সাজ্জাদ এর বাড়ির গেটে ২টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফােরিত ককটেল এর আলামত উদ্ধার করে।

গাংনী থানার ওসি মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান, খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দােষীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post গাংনীতে ২টি বাড়িতে ককটেল নিক্ষেপ appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original