Monday, November 30, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Kushtia

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের পথে আইজেনকট

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন দেশটির মধ্য-ডানপন্থী ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট। রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর তাকে ছাড়াই সরকার গঠনের ইঙ্গ...

Read on Kushtia Protidin Link copied
নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের পথে আইজেনকট
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন দেশটির মধ্য-ডানপন্থী ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট। রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর তাকে ছাড়াই সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে জোটে যাওয়ার পরিবর্তে তাকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠনের চেষ্টা করবেন সাবেক এই সেনাপ্রধান।

চলতি মাসে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর তাদের মধ্যে এ আলোচনা হয়। ওই নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বৈঠক শেষে নেতানিয়াহু ও আইজেনকট এক যৌথ বিবৃতিতে জানান, আলোচনা ছিল আনুষ্ঠানিক। দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ভবিষ্যতে দুই নেতার মধ্যে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আইজেনকটের বরাত দিয়ে বলা হয়, তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন, জোটের শরিকদের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর নেতানিয়াহু চাইলে তাতে যোগ দিতে পারবেন। আইজেনকটের এক মুখপাত্রও এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার নেতানিয়াহু বলেছিলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠিত হলে তিনি সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত। দুই দলের মধ্যে চুক্তির ভিত্তিতে পর্যায়ক্রমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। এ জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন তিনি। প্রয়োজনে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

গত সপ্তাহে আইজেনকট বামপন্থী ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি করেছেন। নির্বাচনে আইজেনকট ও তার সম্ভাব্য শরিকরা মোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি।

নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠন সম্ভব না হলে আইজেনকট অতি-রক্ষণশীল ইহুদি ও আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকের পর ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ইসরায়েলে এখন এমন একটি সরকার গঠনের সময় এসেছে, যা প্রকৃত পরিবর্তন আনতে পারবে।

সূত্র: রয়টার্স।

The post নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের পথে আইজেনকট appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original