Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
Crime

খুলনা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৩১

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন চেকিং কার্যক্রম পরিচালনা করেছে খুলনা জেলা […]

Read on Khulna Gazette Link copied
খুলনা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৩১
Photo: Khulna Gazette

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন চেকিং কার্যক্রম পরিচালনা করেছে খুলনা জেলা পুলিশ।

এসব অভিযানে বিভিন্ন মামলায় সর্বমোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৭৩৮টি যানবাহন চেকিং, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা দায়ের এবং ১০টি যানবাহন আটক করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original