Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
Politics

পিএসজির জয়রথ থামাল রোমা, কেইনহীন বায়ার্ন হারল লিলের কাছে

তারকা ফরোয়ার্ড দেজিরে দুয়ে এবং তার আগে মিডফিল্ডার খিচা কাভারৎস্খেলিয়াকে হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চোটজর্জর হলেও অবশ্য লুইস এনরিকের দলের গভীরতা অনেক। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়রথ […]

Read on Khulna Gazette Link copied
পিএসজির জয়রথ থামাল রোমা, কেইনহীন বায়ার্ন হারল লিলের কাছে
Photo: Khulna Gazette

তারকা ফরোয়ার্ড দেজিরে দুয়ে এবং তার আগে মিডফিল্ডার খিচা কাভারৎস্খেলিয়াকে হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চোটজর্জর হলেও অবশ্য লুইস এনরিকের দলের গভীরতা অনেক। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়রথ থামল রোমার সামনে এসে। এদিকে, কয়েক মাসের জন্য চোটে ছিটকে পড়া বায়ার্ন মিউনিখ অলিম্পিকের লিলের বিপক্ষে হেরে বসেছে।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে গতকাল (বুধবার) দিবাগত রাতে শুরুতেই গোল হজম করে পিএসজি। রোমার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে তারা এগিয়ে গেলেও শেষদিকে গোল হজম করে ম্যাচটি ২-২ সমতায় শেষ করে। ৫ মিনিটেই মারিও হার্মোসোর গোলে পিছিয়ে পড়া পিএসজিকে প্রথমার্ধেই সমতায় ফেরান ইল্লিয়া জাবার্নি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরে রোমার হযে পেনাল্টি থেকেই সমতা টানেন ডনিয়েল মালেন।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল। রিয়াল মাদ্রিদকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগও হারাল এনরিকের শিষ্যরা। আসরে আগের চার ম্যাচে জয়ের পথে মোট ২০ গোল করেছিল লুইস এনরিকের দল।

৫ ম্যাচে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আগের মতো দুই নম্বরে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান কোমো, বার্সেলোনা, লিভারপুল ও রেয়াল বেটিসের।

অন্যদিকে, লিলের মাঠে বায়ার্নের পারফরম্যান্সে শুরু থেকে ছন্দ না থাকলেও ১৫ মিনিটে তারা প্রথম লিড নেয়। দায়োত উপামেকানো সফরকারীদের এগিয়ে দেওয়ার পর, বিরতির পর সমতা টানেন আয়াসে উয়েদা। ৬৫ মিনিটে আলেক্সান্ডার পাভলোভিচ আত্মঘাতী গোল করলে লিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সেখান থেকে আর ফিরতে পারেনি বায়ার্ন।

ম্যাচের যতই সময় গড়িয়েছে, ততই যেন বায়ার্ন শিবিরে চোটাক্রান্ত হ্যারি কেইনের অনুপস্থিতি আরও বেশি অনুভূত হয়েছে। এর আগে ২০১২-১৩ আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল বায়ার্ন ও লিলের। প্রথম লেগে ফরাসি ক্লাবটির মাঠে ১-০ গোলে জয়ের পর, ঘরের মাঠে ৬-১ গোলে জিতেছিল বায়ার্ন। পাল্টা জবাবে এবার স্মরণীয় এক জয়ের আনন্দে ভাসল ডেভিড আনচেলত্তির দল।

৫ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে বায়ার্ন। আর আসরে প্রথম জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে উঠেছে লিলে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original