Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
Politics

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে : শিশির মনির

আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি এডভোকেট লস্কর শাহ্ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মো. শফিকুল ইসলাম লিটন পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি […]

Read on Khulna Gazette Link copied
বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে : শিশির মনির
Photo: Khulna Gazette

আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি এডভোকেট লস্কর শাহ্ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মো. শফিকুল ইসলাম লিটন পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বিচার বিভাগের দীর্ঘসূত্রতা ও মামলাজট নিরসনে উচ্চ আালত ঢেলে সাজানো এবং দেশের সব অধস্তন আদালত ডিজিটালাইজড করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, বিচার ব্যবস্থার গতি ফিরিয়ে আনা না গেলে একসময় আইনজীবীরে প্রতি মক্কেলদের আস্থার বড় সংকট তৈরি হবে। শুধু ভবন নির্মাণ নয়, সাধারণ মানুষের জন্য কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করাই হওয়া উচিত আইনজীবী নেতৃত্বের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, আইনজীবীর পেশা কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জীবনাচরণ। একজন আইনজীবীকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে বিপে পড়া মানুষ তার কাছে গিয়ে নিরাপদ বোধ করেন।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এ্যাড. আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

শুভেচ্ছা বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সরদার আব্দুল জলিল ও আওছাফুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম, সেলিম আল আজাদ, সভাপতি প্রার্থী শাহ আলম, সাধারণ সম্পাদক প্রার্থী মো. শফিকুল ইসলাম লিটন, সহ-সভাপতি প্রার্থী মুহা. আব্দুল মান্নান ও সহ-সভাপতি প্রার্থী এএএম মুমিনুজ্জমান, যুগ্ম-সম্পাদক প্রার্থী মো. হানিফ উদ্দীন, লাইব্রেরী সম্পাদক প্রার্থী জিএম মোহেব্বুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মো. হাফিজুর রহমান (শান্ত), সদস্য প্রার্থী এসএম মাহবুবুর রহমান, মো. মুজাহিদুল ইসলাম, এসএম রুহুল আমিন, মো. লুৎফর রহমান, শর্মিষ্ঠা রানী কুন্ডু, শেখ মো. হুসাইন কবির ও মো. নবশের আলী শেখ। কুরআন তেলাওয়াত করেন কাজী নাজমুল হাসান, গিতা পাঠ ভবেশ চন্দ্র রায়, বাইবেল পাঠ কল্পনা রায় প্রমুখ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original