Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
Satkhira

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু

সোহরাব সবুজ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ ২ জন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাত...

Read on Voice of Satkhira Link copied
সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু
Photo: Voice of Satkhira

সোহরাব সবুজ :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ ২ জন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মোঃ আরাফাত (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে সেপ্টিট্যাংকের ভেতরে কাজ করতে নেমে প্রথমে একজন অক্সিজেন ফেল করে মারা যান। পরে তাকে উদ্ধার করতে নেমে উদ্ধার তৎপরতা চলাকালে অক্সিজেনের অভাবে বা বিষাক্ত গ্যাসের প্রভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন এবং আরো ১ জন মারা যান। মৃত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবং কালিগঞ্জ থানা পুলিশ মৃতদের উদ্ধার করে থানা হেফাজতে রাখেন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

The post সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original