Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Satkhira

‌ভোমরা বন্দ‌রে আদা পাইকারী ৬৫ টাকা কে‌জি, প্রভাব প‌ড়ে‌নি সাতক্ষীরার খুচরা বাজা‌রে

গোলাম স‌রোয়ার : আমদা‌নি বে‌ড়ে যাওয়ায় ভোমরা বন্দ‌রে প্রতি কে‌জি আদা বি‌ক্রি হ‌চ্ছে ৬৫ টাকা দ‌রে। অন‌্যদি‌কে বাজা‌রে সরবরাহ বাড়‌লেও সাতক্ষীরায় খুচরা পর্যা‌য়ে পন‌্যটির দা‌মে তেমন প্রভাব প‌ড়ে‌নি। জেলা সদ‌রের মসলা বাজারগু‌লো‌তে প্রতি কে‌জি খুচরা ১৪০ টাকা দ‌রে ব...

Read on Voice of Satkhira Link copied
‌ভোমরা বন্দ‌রে আদা পাইকারী ৬৫ টাকা কে‌জি, প্রভাব প‌ড়ে‌নি সাতক্ষীরার খুচরা বাজা‌রে
Photo: Voice of Satkhira

গোলাম স‌রোয়ার :

আমদা‌নি বে‌ড়ে যাওয়ায় ভোমরা বন্দ‌রে প্রতি কে‌জি আদা বি‌ক্রি হ‌চ্ছে ৬৫ টাকা দ‌রে।

অন‌্যদি‌কে বাজা‌রে সরবরাহ বাড়‌লেও সাতক্ষীরায় খুচরা পর্যা‌য়ে পন‌্যটির দা‌মে তেমন প্রভাব প‌ড়ে‌নি। জেলা সদ‌রের মসলা বাজারগু‌লো‌তে প্রতি কে‌জি খুচরা ১৪০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। যা দ্বিগু‌নেরও বে‌শি।

খুচরা ব‌্যবসায়ীরা বল‌ছেন ভোমরা বন্দ‌রে দাম কম‌লেও সাতক্ষীরার পাইকারী ব‌্যবসায়ীরা দাম কমা‌চ্ছেনা।

গতকাল রোববার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজা‌রের খুচরা মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফ‌তেমা স্টো‌রে প্রতি কে‌জি আদা খুচরা ১৪০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌য়ে‌ছে। যা দুই সপ্তাহ আগেও পন‌্যটি ২০০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌য়ে‌ছে ব‌লে জানান, প্রতিষ্ঠান প‌রিচালক আনোয়ার হো‌সেন। ত‌বে ভোমরায় আদা পাইকারী ৬৫ টাকা হ‌লে এখা‌নে এতো বে‌শি দাম কেন এমন প্রশ্ন কর‌লে তি‌নি ব‌লেন পাইকারী‌তে দাম না কম‌লে খুচরা পর্যায়ে তার প্রভাব প‌ড়ে না। তি‌নি ব‌লেন, গতকাল রোববার সুলতানপুর বড় বাজা‌রে আদা পাইকারী বি‌ক্রি হ‌য়ে‌ছে প্রতি কে‌জি ১২৫ থে‌কে ১৩০ টাকা দ‌রে। যে কার‌নে খুচরা ১৪০ টাকার নি‌চে বি‌ক্রি করা সম্ভব না।

অন‌্যদি‌কে ভোমরা বন্দ‌রে গতকাল পাইকারী পর্যা‌য়ে ৬৫ টাকা থে‌কে দ‌রে বিক্রি হ‌চ্ছে আদা। যা জেলা শহ‌রে দ্বিগুন দা‌মে বি‌ক্রি হ‌চ্ছে।

ভোমরা বন্দ‌রের সিএন্ডএফ এজেন্ট ব‌্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স গ‌নি এন্ড স‌ন্সের ব‌্যবস্থাপক অ‌শোক কুমার সম্প্রতি তার প্রতিষ্ঠা‌নের মাধ‌্যমে প্রচুর প‌রিমান আমদা‌নি হ‌চ্ছে আদা। প্রতি‌দিন গ‌ড়ে ২০০ থে‌কে ২৫০ টন আদা আমদা‌নি হ‌চ্ছে জানান তি‌নি। দে‌শের বি‌ভিন্ন অঞ্চ‌লের মসলা ব‌্যবসায়ীরা তার এজে‌ন্টের মাধ‌্যমে এসব আদা আমদা‌নি কর‌ছেন ব‌লেন জানান তি‌নি। অ‌শোককুমার আরো ব‌লেন, আমদা‌নি বে‌ড়ে যাওয়ায় ভোমরা বন্দ‌রে পাইকারী পর্যা‌য়ে প্রতি কে‌জি আদা ৬৫ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। যা সাতক্ষীরা জেলা শহ‌রে দ্বিগুন অর্থাৎ ১২৫ থে‌কে ১৩০ টাকা কে‌জি‌তে বি‌ক্রি হ‌চ্ছে ব‌লে জানান তি‌নি।

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপনন কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ জানান, আমদা‌নিকৃত ভারতীয় আদা ৯০ থে‌কে ১০০ টাকার উপ‌রে বি‌ক্রি করা যা‌বেনা। ভোমরা বন্দ‌র আমদা‌নি শুরু হওয়ায় বাজা‌রে সরবরাহ বে‌ড়ে‌ছে। ভোমরা বন্দর দি‌য়ে প্রতি‌দিন প্রর্যাপ্ত প‌রিমান আমদা‌নি আদা। ফ‌লে বাজা‌রে সরবরাহও ব‌্যাপক। যে সমস্ত প্রতিষ্ঠান বে‌শি দা‌মে বি‌ক্রি কর‌ছে তা‌দের খোঁজ নি‌য়ে তা‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেয়া হ‌বে ব‌লে জানান তি‌নি।

অন‌্যদি‌কে সাতক্ষীরা জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের ভারপ্রাপ্ত উপ-প‌রিচালক ইকবাল আহ‌মেদ জানান, ২০২৬ মৌসু‌মে জেলায় ৬৬ হেক্টর জ‌মি‌তে আবাদ ক‌রে ৮০৫ টন প‌রিমান উৎপাদন হয় আদা। ত‌বে এটি স্থানীয় চা‌হিদার তুলনায় অপ্রতুল। #

The post ‌ভোমরা বন্দ‌রে আদা পাইকারী ৬৫ টাকা কে‌জি, প্রভাব প‌ড়ে‌নি সাতক্ষীরার খুচরা বাজা‌রে appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original