আর.কে.বাপ্পা :
কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি বৃদ্ধি, তরুণীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ নিশ্চিত করার লক্ষ্যে দেবহাটায় সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর, ২৬ ইং তারিখ বুধবার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি নিয়ে মূল উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ কামরুল ইসলাম। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আরও উপস্থাপনা করেন উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রকল্পের প্রশিক্ষক আল মামুল এবং কমিউনিটি মোবিলাইজার আফসানা পারভিন সোনিয়া, নারী উদ্যোক্তাদের মধ্যে মুক্তা রানী দাশ, রিমা খাতুন, মল্লিকা ঘোষ, অপর্না দাশ ও শরিফা খাতুন প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী তরুণীদের কর্মসংস্থানের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।#
The post দেবহাটায় তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারি-বেসরকারি অংশীজনদের আলোচনা সভা appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.