Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
Politics

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে […]

Read on Khulna Gazette Link copied
শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪
Photo: Khulna Gazette

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে আটক কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে শাখাওয়াত মুনকে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। পরবর্তীতে আটক তিনজনকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন।

কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যমে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার হওয়া আল আমিনসহ মোট চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original