Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ সড়কের 45 minutes ago নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ 45 minutes ago স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল 46 minutes ago ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে 48 minutes ago ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’ – মাহি 50 minutes ago পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 59 minutes ago সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১২ কারখানা বন্ধ 1 hour ago শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী 1 hour ago
Technology

খুলনা অঞ্চলে কৃষির সম্ভাবনা কাজে লাগাতে বিনার নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণের আহ্বান

খুলনা অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উন্নত জাত ও কৃষি প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গবেষকরা। তারা বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল অঞ...

Read on Dainik Khulna 24 Link copied
খুলনা অঞ্চলে কৃষির সম্ভাবনা কাজে লাগাতে বিনার নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণের আহ্বান
Photo: Dainik Khulna 24

খুলনা অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উন্নত জাত ও কৃষি প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গবেষকরা।

তারা বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল অঞ্চলে আম, তরমুজ, শিম, টমেটো, চুইঝাল, মাল্টা, বিভিন্ন শাকসবজি, পান, কুল, কদবেল, সফেদা, ভুট্টা, সূর্যমুখী, ড্রাগন ফল ও পানিফলসহ বিভিন্ন ফসল উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এ অঞ্চলের কৃষির অন্যতম প্রতিবন্ধকতা লবণাক্ততা, জলাবদ্ধতা ও খাল দখল। এসব সমস্যা মোকাবিলায় লবণসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে বিনার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপি খুলনায় ‘বিনার উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার ‘বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে খুলনা অঞ্চলের কৃষক, উদ্যোক্তা, সার ডিলার, জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিএডিসি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ১৭টি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বক্তারা বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের বীজ ও কৃষি গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতির সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচিত করিয়ে দেন। পাশাপাশি স্থানীয় কৃষির সম্ভাবনা, সমস্যা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, বিনার উদ্ভাবিত লবণসহিষ্ণু জাত এ অঞ্চলের কৃষির জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এর ফলে প্রতিকূল পরিবেশেও ফসল উৎপাদনের সুযোগ বাড়ছে। কৃষিতে এসব জাত ও প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয় ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সূর্যমুখি চাষের ক্ষেত্রে বাগেরহাটের শরণখোলা একটি সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্র বা হাব হয়ে উঠতে পারে। অন্যদিকে, ডুমুরিয়ার শাহস ইউনিয়নে সূর্যমুখি চাষে সাফল্য বাড়ছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের মধ্যে উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মো. নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন, খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সাইফুল ইসলাম, বাগেরহাটের মো. মোতাহার রহমান এবং নড়াইলের মুহাম্মদ আরিফুল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ড. মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালিত হয় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায়। এতে সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original