Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর 8 minutes ago যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল 11 minutes ago আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা 12 minutes ago শৈলকুপায় নেট মিটারিং রুফটপ সোলার নিয়ে সভা: বিদ্যুৎ বিল সাশ্রয় ও গ্রিডে বিক্রির সুযোগ 28 minutes ago ২০২৭ সালে ব্যাংকের ছুটি ৩১ দিন 31 minutes ago নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট 33 minutes ago শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর বিদায় সংবর্ধনা: সততা ও জনবান্ধব সেবার প্রশংসা 34 minutes ago বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, চিলি, ভারত 41 minutes ago
Satkhira

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা, অংশ নিলেন পাঁচ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার : জাল নোটের বিস্তার রোধ, আসল ও জাল মুদ্রা শনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে সোনালী ব্যাংক পিএলসি, কলারোয়া শা...

Read on Voice of Satkhira Link copied
কলারোয়ায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা, অংশ নিলেন পাঁচ শতাধিক মানুষ
Photo: Voice of Satkhira

স্টাফ রিপোর্টার :

জাল নোটের বিস্তার রোধ, আসল ও জাল মুদ্রা শনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে সোনালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার উদ্যোগে এবং উপজেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. রবিউল ইসলাম ও শেখ সালাউদ্দিন। কর্মশালায় মুখ্য আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার যুগ্ম পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, জাল নোট শুধু ব্যক্তিগত আর্থিক ক্ষতির কারণ নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতি, মুদ্রাব্যবস্থা ও আর্থিক লেনদেনের স্বাভাবিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। জাল নোটের প্রচলন বৃদ্ধি পেলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় আস্থার সংকট সৃষ্টি হয় এবং অর্থনীতিতে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। তাই জাল নোট প্রতিরোধে ব্যাংকিং খাতের পাশাপাশি সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় আসল ও জাল নোটের পার্থক্য নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সন্দেহজনক নোট শনাক্ত করার কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়। বক্তারা জানান, নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, উঁচু ছাপাসহ বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকলে সহজেই অনেক ক্ষেত্রে জাল নোট শনাক্ত করা সম্ভব। এ ছাড়া জাল নোট তৈরি, বহন ও লেনদেনের সঙ্গে জড়িত থাকার ক্ষেত্রে প্রচলিত আইনের বিধান এবং শাস্তির বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
বক্তারা আরও বলেন, প্রতিটি আর্থিক লেনদেনের সময় নোট যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, হাটবাজার ও জনসমাগমপূর্ণ স্থানে নগদ অর্থ গ্রহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কোনো নোট সন্দেহজনক মনে হলে তা অন্যের কাছে চালিয়ে না দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু।
সোনালী ব্যাংক কলারোয়া শাখার প্রিন্সিপাল অফিসার মো. মনিরুল ইসলাম এবং কর্মকর্তা আয়েশা উদ্দিন জ্যোতির যৌথ সঞ্চালনায় কর্মশালায় কলারোয়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ব্যাংক গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মশালা সাধারণ মানুষের মধ্যে জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আর্থিক লেনদেনে সতর্কতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত সচেতনতাই পারে জাল নোটের বিস্তার রোধ করে দেশের মুদ্রাব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে। সবার প্রতি নিরাপদ ও সচেতন আর্থিক লেনদেনের আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
#

The post কলারোয়ায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা, অংশ নিলেন পাঁচ শতাধিক মানুষ appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original