Friday, November 27, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Khulna

করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ১৩ জন। এর বাইরে […]

Read on Khulna Gazette Link copied
করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩
Photo: Khulna Gazette

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ১৩ জন। এর বাইরে ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) ঘটেছে এ ঘটনা।

ভবনটির ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানও শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই; কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের মৃতদেহের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে তল্লাশি চালানোর ওপর জোর দিচ্ছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপের ভেতর ছোট ছোট ফাঁক তৈরি করেছেন, যাতে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হতে পারে এবং ভবনের কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি থাকে; তাই হাতে তল্লাশি চালানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ধ্বংসস্তূপ থেকে “তিনটি মৃতদেহ উদ্ধার এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে এনেছে।” করাচির বালোচ কলোনি এলাকায় ধসে পড়া ভবনটির স্থানে এএফপি’র সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান।

পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এই এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে আছে। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন। উদ্ধারকর্মীরা ইট ও ধ্বংসাবশেষ সরিয়ে কংক্রিটের স্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কাছাকাছি স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে অনেক মানুষ তাদের ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।

২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত দেশ পাকিস্তানে ভবন ধসের ঘটনা বিরল নয়। প্রায়েই এমন ঘটে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহার।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত করাচি দুই কোটিরও বেশি মানুষ অধ্যুষিত এক বিশাল মহানগরী।

করাচি, দুই কোটিরও বেশি মানুষের এক বিশাল মহানগরী; পাকিস্তানের অন্যান্য শহরের মতো করাচিও নিম্নমানের নির্মাণকাজ, অননুমোদিতভাবে ভবনের সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণ বিধিমালা কঠোরভাবে কার্যকর না করার মতো নানা সমস্যায় জর্জরিত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মহানগরীতে গ্যাস বিস্ফোরণের ফলে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের জুলাই মাসে করাচির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন প্রাণ হারিয়েছিলেন।

সূত্র : জিও নিউজ

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original