মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল পৃথক চারটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করে।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে থেকে একটি, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে একটি, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান থেকে একটি এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
কালো কসটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগে করে কে বা কারা এসব বস্তু সেখানে রেখে যায়।
এর আগে রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, কারাগারের গেট এবং কমিউনিটি সেন্টারের সামনে শপিং ব্যাগের ভেতরে কে বা কারা বিস্ফোরকজাতীয় বস্তু রেখে গেছে।
বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত উল্লেখিত স্থানগুলোতে অভিযান চালিয়ে চারটি স্থান থেকে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
The post মেহেরপুরে এসপির বাংলো, কারাগারসহ চার স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.