Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Satkhira

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন

বি. এম জুলফিকার রায়হান : ‎নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে ভূমিজ ফ...

Read on Voice of Satkhira Link copied
তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন
Photo: Voice of Satkhira

বি.  এম জুলফিকার রায়হান :

‎নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী নেত্রী সরস্বতী দাস।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়নের সিটিজেন কমিটির সভাপতি জি এম শহিদুল্লাহ গাজী এবং ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
‎আলোচনা সভায় বক্তব্য দেন টুম্পা বিশ্বাস, সাবিত্রী দাস, সরস্বতী দাস, জি এম শহিদুল্লাহ গাজী ও অচিন্ত্য সাহা।
‎বক্তারা বলেন, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।#

The post তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উদযাপন appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original