নাব্যতা সংকটে একসময়ের প্রমত্তা ভৈরব নদ এখন চরম হুমকির মুখে। মৃতপ্রায় নদটি অভয়নগরে নওয়াপাড়ার বুক চিরে প্রবহমান ভৈরব নদ তার নব্যতা সংকটে শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়া চরম হুমকির সম্মুখীন। হাজারো মানুষের জীবন জীবিকার উৎস এই ভৈরব নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়া। এই নদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের ব্যস্ততম নওয়াপাড়া নৌবন্দরের বাণিজ্যিক কার্যক্রম মারাত্মক আকারে ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে স্থবির হয়ে পড়বে দেশের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক কেন্দ্রটি। ভৈরব নদের নাব্যতা, পলি জমে নদীর গভীরতা কমে যাওয়া, বেআইনি দখল, খাল খনন সংস্কারের অভাবে বন্দরের কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং এ কারণেই কার্গো, মালবাহী জাহাজের অব্যাহত নিরাপত্তা সংকট যেমন ঘটছে তেমনি ব্যবসা-বাণিজ্য শ্রমিক ও অর্থনীতির জন্য বড় নেতিবাচক প্রভাব পড়ছে।
সরেজমিন দেখা গেছে, নওয়াপাড়া নদী বন্দরের ব্রিজ সংলগ্ন এলাকায় অর্ধ কিলোমিটার জুড়ে নদীর দুই তৃতীয়াংশ চর জমে ভরাট হয়ে যাচ্ছে। এছাড়া বন্দর এলাকার কাছে কিছু জায়গায় পলি জমে ভরাট হচ্ছে। নাব্যতা সংকট দেখা দিচ্ছে। কার্গো এবং জাহাজগুলি কিরে ভিড়তে না পারায় মালামাল খালাসে যেমন বাড়ছে খরচ অপরদিকে আশঙ্কা সৃষ্টি হচ্ছে ব্যবসায়ীদের মাঝে।
স্থানীয় ব্যবসায়ী নুর আলম পাটোয়ারী বলেন, “নাব্যতা কমে যাওয়ায় ব্যবসায়ী কার্গো জাহাজগুলো ভাটার সময় বন্দরে প্রবেশ করতে পারছে না। নাব্যতা সংকটের সমাধান না হলে নওয়াপাড়া ব্যবসা-বাণিজ্য একেবারেই হারিয়ে যাবে। পথে বসতে হবে শত শত ব্যবসায়ীকে। একইসঙ্গে নওয়াপাড়া পৌরসভা অচল হয়ে পড়বে। সরকারও হারাবে কোটি কোটি টাকার রাজস্ব।
এ সময়ে তিনি আরও বলেন, “আমরা ব্যবসায়ী হিসাবে বিআই ডব্লিউটিএ’র কাছে জোর দাবি জানাবো নদীর নাব্যতা বৃদ্ধি করা সহ বেজেরডাঙ্গা থেকে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত সঠিক পরিকল্পনা মাপে ড্রেজিং করার জন্য।”
নওয়াপাড়া সার ও খাদ্যশস্য সমিতির প্রচার সম্পাদক এস এম মুজিবর রহমান বলেন, “নওয়াপাড়া নৌবন্দর দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। নৌ বন্দরটি রেলপথের সুবিধা থাকায় বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকার কয়লা সার সিমেন্ট খাদ্যশস্য সহ বিভিন্ন আমদানিকারক মালামাল এখানে খালাস হয়। এই পুরো বাণিজ্য ব্যবস্থা অনেকাংশে নির্ভরশীল এই ভৈরব নদের উপর। কিন্তু নদের বিভিন্ন স্থানে পলি জমে নব্যতা সংকট দেখা দিয়েছে।”
এ ব্যাপারে নওয়াপাড়া বন্দরের উপপরিচালক মোঃ মাসুদ পারভেজ বলেন, “শুকনো মৌসুমে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করে। সে কারণে বিআইডব্লিউটিএ ড্রেজিং মেশিন নিয়ে খনন কাজ সম্পন্ন করেছে। মূল নদের কিছু কিছু জায়গায় ইতোমধ্যেই খনন কাজ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে নওয়াপাড়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ভৈরব নদের নিয়মিত ও দীর্ঘমেয়াদি ড্রেজিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় এই বন্দরটি তার নিজস্ব জৌলুস হারানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতে সব ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
এলাকার সচেতন মহল বলছেন, “শুধু বর্ষা মৌসুমে নয় শুষ্ক মৌসুমেও ড্রেজিং চলমান রাখা প্রয়োজন। নদীর ভেতরে বেআইনি ঘাট, যেটি, ক্রেন ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। কারণ এগুলো পানিপ্রবাহ ও নাব্যতাকে বাধাগ্রস্ত করে। জেটিঘাট গুলোর আধুনিকায়ন, মালামাল উত্তোলন, সংস্করণ, যান্ত্রিক সুবিধা, পার্কিং স্থান, ও গুদাম মজুত করা দরকার। একটি স্ট্যান্ডার্ড রিভার বোর্ডে যেমন সুবিধা থাকা উচিত সেগুলো ক্রেন, ফর্কলিস্ট, কন্ট্রোল টাওয়ার, মাল রক্ষণ কেন্দ্র করা প্রয়োজন। নদীর নাব্যতা সংকট দূরীকরণে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। স্থানীয় জনগণকে নদী রক্ষা সম্পর্কে সচেতন রাখা ও রাজস্ব হারানো কমাতে কাঠামোগত প্রচেষ্টা বজায় রাখতে হবে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.