সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা থেকে শেখ আবু হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রাম থেকে তালা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেখ আবু হাসান ওই গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।
পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আবু হাসানের বিরুদ্ধে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম জানান, আমরা তথ্য পেয়েছি, আবু হাসান নামে ওই যুবক ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট করছেন। প্রাথমিক অভিযানে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.