Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 56 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 1 hour ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 1 hour ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 1 hour ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 1 hour ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 1 hour ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 1 hour ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 1 hour ago
Crime

নগরীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেজান গ্রেপ্তার

নগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান […]

Read on Khulna Gazette Link copied
নগরীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেজান গ্রেপ্তার
Photo: Khulna Gazette

নগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—টুটপাড়া এলাকার সেজান, সত্তার ও নয়ন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টুটপাড়া এলাকায় অভিযান চালায় খুলনা সদর থানা পুলিশ। এ সময় সেজান, সত্তার ও নয়নকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চারটি শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original