নাশকতার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশিক ভট্টাচার্য নড়াইল পৌর এলাকার মিঠু ভট্টাচার্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন। বুধবার ভোরে কুড়িগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ কোর্টে প্রেরণ করা হবে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.