Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Jashore

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার থেকে শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশ...

Read on Dainik Jessore Link copied
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
Photo: Dainik Jessore

স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার থেকে শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের যে কোন ধরণে অরাজকতা ঠেকাতে এবং সাধারন মানুষের যানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার জন্য দলের পক্ষে নিদের্শনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নির্দেশ প্রদান করেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রবেশ পথে নগর এবং সদর উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠন অবস্থান নেয়। শহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা এবং উপশহর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ চৌরাস্তা মোড়, ১ ও ৮ নম্বর ওয়ার্ড শাখা মনিহার মোড়, ৪ নম্বর ওয়ার্ড শাখা পালবাড়ী মোড়ে, ৫ নম্বর ওয়ার্ড শাখা চাঁচড়া চেকপোস্ট মোড় এবং ৯ নম্বর ওয়ার্ড শাখা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুড়লী মোড়ে অবস্থান নেয়। তিনি আরও বলেন দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাড়া মহল্লার সুরক্ষা নিশ্চিত করবেন। দিন ব্যাপী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতির রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সহ-সভাপতি খায়রুল বাশার শাহীন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদল কলেজের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা প্রদান করেছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হয়। পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. শিরিনা খাতুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
স্টাফ রিপোর্টার ॥ “রপ্তানিমুখি প্রাণি সম্পদেও গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে যশোরে জাতীয় প্রাণ সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শংকরপুর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, বর্তমানে বাংলাদেশ প্রানিসম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। যেকারণে এখন বিদেশে কোন প্রাণি সম্পদ আমদানি করতে হয় না। দেশেই মানসম্মত প্রাণিসম্পদ উৎপাদিত হচ্ছে, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার এই খাতকে আরও সম্ভাবনাময়ী খাতে পরিণত করতে নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। জেলা প্রাণ সম্পদক কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক বখতিয়ার রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, খামারি আল আমিন প্রমুখ। আলোচনা সভা শুরুর পূর্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী প্রদর্শনীতে ১৫টি স্টল অংশ নেয়।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original