Friday, November 27, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 51 minutes ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 51 minutes ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 56 minutes ago মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত 56 minutes ago সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা 58 minutes ago ইয়েমেনে সৌদি বিমান হামলায় প্রাণ গেল ১১ জনের, নিহতদের অধিকাংশ শিশু 1 hour ago বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো 1 hour ago মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনে প্রশিক্ষণ 1 hour ago
Jashore

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট মূল্য...

Read on Dainik Jessore Link copied
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
Photo: Dainik Jessore

স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)। বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপার মূল্য ৭ হাজার টাকা, একটি প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original